Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

এলপিজি: ডিসেম্বরে অপরিবর্তিত ১২ কেজির সিলিন্ডারের দাম

চলতি ডিসেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূল্য সংযোজন কর তথা মূসকসহ বর্তমান প্রতি কেজির মূল্য ১২১ দশমিক ২৫ টাকা এবং বিভিন্ন পরিমাণের বোতলজাতকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।
সমন্বয়কৃত মূল্য অনুযায়ী, বোতলজাতকৃত এলপিজির সাড়ে পাঁচ কেজির দাম ৬৬৭ টাকা। আর ১২ কেজির সিলিন্ডারের দাম ধরা হয়েছে ১ হাজার ৪৫৫ টাকা।
এর আগে নভেম্বর মাসে অক্টোবরের দামের চেয়ে এক টাকা কমিয়ে এলপিজির ১২ কেজির সিলিন্ডারের মূল্য ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
সংস্থাটির সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমন্বয়কৃত মূল্য মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে।


http://dlvr.it/TGYQyj

Post a Comment

0 Comments