Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বিজয়ের ৫০ বছর পূর্তিতে সেনাবাহিনীর নৈশভোজ

বিজয়ের ৫০ বছর পূর্তি এবং বিজয় দিবস প্যারেড-২০২১ উদযাপন উপলক্ষে বাংলাদেশে আসা বিভিন্ন দেশের অতিথিদের সম্মানে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে এই নৈশভোজে যোগ দেন মেক্সিকোর সেনাবাহিনী প্রধান, রাশিয়ার ডেপুটি ল্যান্ড ফোর্স কমান্ডার, ভারতীয় মিত্র বাহিনীর সদস্যরা; ভারত, রাশিয়া ও ভুটান সশস্ত্রবাহিনীর সদস্য এবং যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পর্যবেক্ষকরা। নৈশভোজে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত ভারত, রাশিয়া, ভুটান এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের উচ্চ পদস্থ কর্মকর্তারা, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারই প্রথমবারের মতো বাংলাদেশের বিজয় দিবস কুচকাওয়াজে পাঁচটি বন্ধুপ্রতিম রাষ্ট্রের কন্টিনজেন্ট ও পর্যবেক্ষক দল অংশগ্রহণ করছে। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনন্দঘন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতিম দেশ সমূহের সুসম্পর্কের ভিত্তি আরও মজবুত হয়েছে। একই সঙ্গে বিশ্ব দরবারে বাংলাদেশের প্রগতিশীল অবস্থান সুদৃঢ় হয়েছে।
http://dlvr.it/SFMMnq

Post a Comment

0 Comments