চিলির বিপক্ষে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জয় নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা। ২-১ গোলের জয়ে শীর্ষে থাকা ব্রাজিলের সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে নামিয়ে এনেছে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।
তবে ম্যাচ শেষে চিলির অব্যবস্থাপনা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে আর্জেন্টিনার খেলোয়াড়দের পক্ষ থেকে। কোভিড প্রটোকলের দোহাই দিয়ে খেলোয়াড়দের ন্যূনতম সুবিধাটুকুও দেয়া হয়নি বলে অভিযোগ করেছে দলটির খেলোয়াড়রা।
ম্যাচ শেষে আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পল সংবাদমাধ্যমকে বলেন, প্লেন থেকে নামার পর তারা আমাদের বাথরুমেও যেতে দেয়নি। এসি বন্ধ করে দিয়েছিল। পানির ব্যবস্থা ছিল না। যতক্ষণ ছিলাম ততক্ষণ সাইরেন বেজেছে।
বুয়েনোস আইরেস থেকে চিলির কালামায় ম্যাচ খেলতে ম্যাচের কয়েক ঘণ্টা আগে পৌঁছায় আর্জেন্টিনা দল। দলের সঙ্গে ছিলেন না লিওনেল মেসি। কোভিড পরবর্তী ধকল কাটিয়ে উঠতে বিশ্রামে আছেন তিনি। তাকে ছাড়াই জয় নিয়ে দেশে ফিরেছে আলবিসেলেস্তেরা।
যে কারণে অভিযোগ করলেও নিজ দলের জয়ে সন্তুষ্ট দি পল। চিলি তাদের দেশে গেলে আর্জেন্টাইনরা সর্বোচ্চ আপ্যায়ন করবেন বলে জানান তিনি।
বলেন, আমি বলছি না তারা যা করেছে সেটা ভালো বা খারা। কিন্তু আর্জেন্টিনায় কোনো দল আসলে আমরা তাদের সর্বোচ্চ আপ্যায়নই করব। আমাদের খেলার মাঠেই জিততে হবে এর বাইরে নয়।
অভিযোগের বিষয়ে চিলির ফুটবল অ্যাসোসিয়েশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করাটা কঠিন হয়ে পড়েছে চিলির জন্য।
সাত নম্বরে আছে তারা। এ অঞ্চল থেকে সেরা চারটি দল সরাসরি মূল পর্বে খেলবে। পঞ্চম দল খেলবে প্লে-অফ। আর্জেন্টিনা ও ব্রাজিল এরই মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে।
http://dlvr.it/SHxqR2


0 Comments