বন্দুকধারীদের হামলায় পাকিস্তানের বালুচিস্তানে দেশটির প্রায় ১০ সেনা নিহত হয়েছেন।
এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারীরা বালুচিস্তানের কিচ প্রদেশের নিরাপত্তাবাহিনীর একটি চেকপোস্টে বন্দুকধারীদের হামলায় ১০ সেনা নিহত হয়।
২৫ কিংবা ২৬ জানুয়ারি রাতে বন্দুকধারীরা চেকপোস্ট লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এ সময় উভয় পক্ষের মাঝে ব্যাপক গুলি বিনিময় হয়।
হামলার বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান সশস্ত্রবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাল্টা গুলিতে একজন বন্দুকধারীও নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। ৩ জন বন্দুকধারীকে আটক করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলওয়াল ভুট্টো এই হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন।
http://dlvr.it/SHxv3j


0 Comments