Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশাচালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বালুবোঝাই একটি ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। জেলা শহরের কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতুলী মোড়ে রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম খায়ের মিয়া। ৪০ বছরের খায়ের মিয়ার বাড়ি শহরের নয়নপুরে এলাকায়। নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার (ওসি) মোহাম্মদ এমরানুল। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকালে আশুগঞ্জ-আগরতলা চারলেন মহাসড়কের কাজে নিয়োজিত এফকন কোম্পানির বালুবাহী একটি ট্রাক আশুগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় কাউতুলী এলাকার মোড়ে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হন। ওসি বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
http://dlvr.it/SHdbnR

Post a Comment

0 Comments