Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

‘ঘন কুয়াশায়’ বাস খাদে, আহত ২০

বরগুনায় বাস খাদে পড়ে শিশুসহ ২০ জন আহত হয়েছে। সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের গলাচিপা বাজারে রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংসদ সদস্য কবির হোসেন নিউজবাংলাকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী সোনার তরী পরিবহনের বাস গলাচিপা বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা বাস থেকে যাত্রীদের উদ্ধার করে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ২০ জনের মধ্যে ১২ জনকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। কবির হোসেন বলেন, সকালে ওই সময় ঘন কুয়াশা ছিল। কুয়াশার কারণেই হয়তো বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে। বরগুনা ফায়ার সার্ভিস স্টেশনের কমান্ডার মো. বদিউজ্জামান জানান, বাসটি খাদ থেকে ওঠানোর চেষ্টা চলছে।
http://dlvr.it/SHdXHz

Post a Comment

0 Comments