Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

অনলাইনে ঋণ আবেদন নিতে পদ্মা ব্যাংক-স্বাধীন ফিনটেকের চুক্তি

নতুন ন্যানো লোন প্রোডাক্ট চালু করতে পদ্মা ব্যাংক ও নতুন স্টার্টআপ কোম্পানি স্বাধীন ফিনটেক এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। পদ্মা ব্যাংকের গুলশান হেড অফিসে সোমবার এই চুক্তি স্বাক্ষর হয়। পদ্মা ব্যাংকের চিফ অপারেটিং অফিসার (সিওও) জাবেদ আমিন ও স্বাধীন ফিনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাশফিয়া মাহমুদ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় প্রতিষ্ঠান দুটি একসঙ্গে একটি ওয়েব এবং অ্যাপভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করবে, যেখানে গ্রাহকরা অনলাইনে ক্ষুদ্র ঋণের জন্য আবেদন করতে পারবেন। ঋণগ্রহীতাদের অনলাইনে জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য সহায়ক নথি জমা দিতে হবে, যা সংশ্লিষ্ট সংস্থা থেকে যাচাই-বাছাই করা হবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এটি চালু করা হবে। এই ওয়েব ও অ্যাপভিত্তিক প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের ক্রেডিট স্কোরিং এবং সিদ্ধান্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে নির্ভুলভাবে নেয়া সম্ভব হবে। সরকারি সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক ও আইসিবির মূল মালিকানায় পরিচালিত চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৫৮টি শাখার মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।
http://dlvr.it/SHlNlc

Post a Comment

0 Comments