Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

একাদশে ভর্তির ফল ২৯ জানুয়ারি

উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের ফল প্রকাশ করা হবে আগামী ২৯ জানুয়ারি। ভর্তির জন্য আবেদন করেছেন প্রায় ১৬ লাখ শিক্ষার্থী। একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ার বিষয়ে রোববার সকালে নিউজবাংলাকে এ তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন। রোববার সকাল ১০টা ৩৫ মিনিট পর্যন্ত জমাকৃত আবেদনের তথ্য দিয়ে তিনি বলেন, তিনি বলেন, এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৭৪ হাজার ৬৭৮ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করছেন। একাধিক কলেজে আবেদন করায় মোট আবেদনের সংখ্যা ৮৫ লাখ ৮৪ হাজার ৭৫৫টি। তিনি জানান, আজ রাত ১২টায় প্রথম ধাপের আবেদন শেষ হবে। আবেদনগুলো নিশ্চয়ন করে ফল প্রকাশ করা হবে আগামী ২৯ জানুয়ারি। এরপর আবার দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হবে। উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির আবেদন অনলাইনে শুরু হয় গত গত ৮ জানুয়ারি। আবেদন করা যাবে ২৩ জানুয়ারি (রাত ১২টা) পর্যন্ত। আগে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদনের সুযোগ থাকলেও এবার শুধু অনলাইনেই আবেদন করা যাচ্ছে। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা। যারা আবেদন করতে পারবেন ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে যারা এসএসসি পাস করেছেন, তারা আবেদন করতে পারবেন। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পাস করা শিক্ষার্থীরা ২২ বছর বয়সেও আবেদন করতে পারবেন। আর যেসব শিক্ষার্থী এসএসসি ও দাখিলের ফল পুনর্নিরীক্ষার আবেদন করবেন তারা ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করলেও ফল পরিবর্তনকারীরা ২২ ও ২৩ জানুয়ারি আবেদন করতে পারবেন। ২৪ জানুয়ারি পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন। কোন প্রতিষ্ঠানে আবেদন ও ভর্তি ফি কত আবেদন ও নির্বাচন পর্ব শেষে ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। নীতিমালায় ঢাকা ও জেলা পর্যায়ে বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি ফিসহ সব ব্যয় নির্ধারণ করে দেয়া হয়েছে। সে অনুযায়ী ঢাকা মহানগর এলাকার ক্ষেত্রে বাংলা ও ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা, ঢাকা মহানগরের বাইরে ৩ হাজার, জেলা পর্যায়ে ২ হাজার আর উপজেলা ও মফস্বলে ১ হাজার ৫০০ টাকা আদায় করা যাবে। নির্ধারিত ফির বেশি অর্থ আদায় করা যাবে না। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেশন চার্জ ও ভর্তি ফি গ্রহণ করা যাবে। উন্নয়ন ফি আদায় করা যাবে না। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, সারা দেশে একাদশ শ্রেণিতে লেখাপড়া হয় এমন কলেজ ও মাদ্রাসা আছে ৮ হাজার ৮৬৪টি। অন্যদিকে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আছে সাড়ে ৫০০। কলেজ ও মাদ্রাসায় আসন আছে ২৪ লাখ ৪০ হাজার ২৪৯টি। আর পলিটেকনিকে আছে ১ লাখ ৬৯ হাজার। সব মিলিয়ে এ স্তরে আসনসংখ্যা ২৬ লাখ ৯ হাজার ২৪৯টি। বিপরীত দিকে এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে পাস করেছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। এর মধ্যে এসএসসিতে ১৬ লাখ ৮৬ হাজার ২১১ জন, দাখিলে ২ লাখ ৭২ হাজার ৭২২ জন আর কারিগরি শাখা থেকে ১ লাখ ৩৭ হাজার ৬১৩ জন পাস করেছেন।
http://dlvr.it/SHdVpl

Post a Comment

0 Comments