Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

চোর সন্দেহে পিটুনির শিকার যুবকের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ভ্যান চুরি করতে যাওয়ার অভিযোগে এলাকাবাসীর পিটুনিতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। পিটুনিতে আহত হয়েছেন আরও এক ব্যক্তি। উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে রোববার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিউজবাংলাকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শুভ্র প্রকাশ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ৩০ বছর বয়সী নিশান ও আহত ৩৭ বছরের জয়নালের বাড়ি কুষ্টিয়া শহরের মিলপাড়ায়। স্থানীয়দের বরাতে ওসি শুভ্র প্রকাশ বলেন, কয়েকজন যুবক চুনিয়াপাড়া গ্রামে ভ্যান চুরির উদ্দেশ্যে যান। গ্রামের লোকজন বিষয়টি টের পেয়ে তাদেরকে ধাওয়া দেয়। যুবকদের কয়েকজন দৌড়ে পালিয়ে গেলেও দুইজনকে ধরে পিটিয়ে জখম করে এলাকাবাসী। পরে স্থানীয়রাই তাদের মিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিশানের মৃত্যু হয়। আহত জয়নাল চিকিৎসাধীন। ঘটনাস্থলে কি ঘটেছে, তা এখনো পরিস্কার নয়। তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য জানা যাবে। তিনি আরও বলেন, নিশানের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো হতাহতের পরিবারের কাউকে পাওয়া যায়নি। তারা অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
http://dlvr.it/SJ5rNB

Post a Comment

0 Comments