Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বার্সার বিদায়ের দিনে শেষ আটে রিয়াল

সময়টা নিজেদের সাপোর্টে নিতে পারছে না স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ মুহূর্তের গোলে আথলেতিক বিলবাওয়ের কাছে ৩-২ গোলে হেরে কোপা দেল রে কাপ থেকে বিদায় নিতে হলো কাতালানদের। অপরদিকে এলচের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়ে শেষ আট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। রোমাঞ্চে ঠাসা ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিড নেয় বিলবাও। ইকার মুনাইনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পিছিয়ে পরে আক্রমণের তেজ বাড়িয়ে ২০ মিনিটে সমতায় ফেরে চাভি শিষ্যরা। দুর্দান্ত এক গোলে ফার্নান্দো তোরেস ম্যাচে ফেরান দলকে। ৮৬ মিনিটের মাথায় ফের পিছিয়ে পরে বার্সা। ইনিয়াগো মার্তিনেস এগিয়ে দেন দলকে। অতিরিক্ত সময়ের যোগ করা তৃতীয় মিনিটে দানি আলভেসের পাসে জালের ঠিকানা খুঁজে নিয়ে দলকে আবার সমতায় ফেরান পেদ্রি। কিন্তু শেষ রক্ষা হয়নি। ১০৬ তম মিনিটে ডি বক্সে হ্যান্ড বল হয় জোর্দি আলবার। সেখান থেকে সফল স্পট কিকে দলের জয় নিশ্চিত করেন মুনাইন। আর তাতেই শেষ ষোল থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় কাতালানদের। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে শেষ সাত মিনিটের রোমাঞ্চে এলচের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়ে শেষ আট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচ গোলের দেখা না পাওয়া দুই দল বদলে যায় ম্যাচের ১০২ মিনিটের সময়। নির্ধারিত সময়ের পুরোটা প্রতিপক্ষকে আটকে রাখলেও ১০৩ মিনিটের মাথায় পিছিয়ে পরে রিয়াল। যদিও পাঁচ মিনিট পর ঠিকই সমতায় ফেরে তারা ইসকোর গোলে। ম্যাচের সামগ্রিক অবস্থা যাচ্ছিল ড্রয়ের পথে। কিন্তু ১১৫ তম মিনিটে ইডেন অ্যাজারের নাটকীয় গোলে লিড পায় রিয়াল। শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখেই জয় নিয়ে শেষ আটে পৌঁছায় লস ব্লাঙ্কোস।
http://dlvr.it/SHWnTZ

Post a Comment

0 Comments