Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ট্রাক্টরচাপায় নিহত ভ্যানের ২ যাত্রী

নওগাঁয় ট্রাক্টরের চাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানচালক। পত্নীতলা উপজেলার সাপাহার-নজিপুর আঞ্চলিক সড়কের নকুচা মোড়ে শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পত্নীতলার কৃষ্ণপুর ইউনিয়নের বড় মহরন্দী গ্রামের ৪২ বছর বয়সী বুলবুলি খাতুন ও একই গ্রামের ৬০ বছর বয়সী ফারুক হোসেন। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহতরা বড় মহরন্দী থেকে স্থানীয় মধুইল বাজারে যাচ্ছিলেন। নকুচা মোড়ে তাদের ভ্যানের চাকা ভেঙে যায়। এ সময় সাপাহার থেকে আসা একটি ট্রাক্টর ভ্যানটিকে চাপা দিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই বুলবুলির মৃত্যু হয়। আহত ফারুককে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভ্যানচালক কাদের হোসেন হাসপাতালে চিকিৎসাধীন। ওসি বলেন, ট্রাক্টর রেখে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
http://dlvr.it/SHWlMr

Post a Comment

0 Comments