Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পুলিশে চার হাজার নিয়োগ, ফরম পূরণ চলছে

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ। আগ্রহী প্রার্থীদের ২৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নতুন যারা নিয়োগ পাবেন, এর মধ্যে পুরুষ তিন হাজার ৪০০ জন আর নারী ৬০০ জন। পুলিশের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা আছে। সেখানেই সব নির্দেশনা দেয়া আছে। জানানো হয়েছে, আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ৩০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে। প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষার জন্য নির্দিষ্ট তারিখে নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে। এ সময় অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্র, অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র, ৩ কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি ও কোটাসংক্রান্ত সনদের মূলকপি সঙ্গে আনতে হবে। পরীক্ষার ফি বাবদ ১২০ টাকা টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে জমা দিতে হবে। নির্বাচিত প্রার্থীকে ৬ মাস মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এ সময় প্রার্থী বিনা মূল্যে পোশাক, থাকা খাওয়া, চিকিৎসা সুবিধা ও প্রশিক্ষণ ভাতা পাবেন। . পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের সংখ্যা: ৪,০০০টি জাতীয়তা: বাংলাদেশি নারী ও পুরুষ চাকরির গ্রেড: ১৭ বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা শিক্ষাগত যোগ্যতা: এসএসসি / সমমান বৈবাহিক অবস্থা: অবিবাহিত উচ্চতা: পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি, নারী ৫ ফুট ৪ ইঞ্চি দৃষ্টিশক্তি: ৬/৬ . এই মূল বেতনের সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, ঝুঁকিভাতাসহ অন্যান্য ভাতা যোগ হবে। সেই সঙ্গে দেয়া হবে রেশন সুবিধা। ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন। কোন জেলা থেকে কতজন প্রার্থী নিয়োগ করা হবে, সেই তালিকা দেখতে এখানে এবং মূল বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
http://dlvr.it/SJ9327

Post a Comment

0 Comments