Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নেত্রকোনায় ৩ ইউনিয়নের ২টিতে বিদ্রোহী, ১টিতে নৌকা

ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত নেত্রকোণার খালিয়াজুরী ও পূর্বধলা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও একটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা জয় পেয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ জানান, জয় পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী গোলাম আবু ইছহাক, মেন্দিপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আবু হাকিম ওরফে পাখি এবং পূর্বধলা উপজেলার ধলা মূলগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজোয়ানুর রহমান রনি। খালিয়াজুরীর মেন্দিপুর এবং পূর্বধলার ধলা মূলগাঁও ইউনিয়নে সাতজন করে বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আর এ কারণেই এখানকার নৌকার প্রার্থীরা নির্বাচনে পরাজিত হন বলে মনে করছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।
http://dlvr.it/SJ8yyv

Post a Comment

0 Comments