Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বসতঘরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে বসতঘরে আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে গেছে তার ঘরও। উপজেলার ১১ নম্বর চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম সন্তোষপুর এলাকার হামিদ আলী হাজী বাড়িতে বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। ফরিদগঞ্জ থানা পুলিশ ও হাইমচর আলগী বাজার থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নিউজবাংলাকে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন এ সব বিষয় নিশ্চিত করেছেন। আগুন পুড়ে মারা যাওয়া ৭০ বছর বয়সী ওই বৃদ্ধার নাম বেলি বেগম। প্রতিবেশী জান্নাত আক্তার বলেন, রাতে হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ডাক চিৎকার দিলে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে ঘরের ভিতরে থাকা বৃদ্ধাকে বাঁচানো সম্ভব হয়নি। মৃত বেলি বেগমের ছোট বোন মনি জানান, তার বোন ক্যান্সার আক্রান্ত ছিলেন। তিনি পিজি হাসপাতালে আয়ার কাজ করতেন। তার স্বামী সাজ্জাদ হোসেন ২০০৮ সালে মারা যান। তিনি গত প্রায় আড়াই বছর ধরে বাবার বাড়িতে একা থাকেন। নিউজবাংলাকে আলগী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহীদুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন লাগার কারণ এখনও যায়নি। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরে থাকা গ্যাস সিলিণ্ডার থেকে আগুন লাগতে পারে। এ বিষয়ে তদন্ত করা হবে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
http://dlvr.it/SHxxy4

Post a Comment

0 Comments