Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মেয়ের মরদেহ নিয়ে স্বজনদের বিক্ষোভ

মুন্সীগঞ্জে স্বামীর বাড়ি থেকে উদ্ধার হওয়া গৃহবধূ সরিফা আক্তারের মরদেহ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্বজনরা। মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে শনিবার দুপুর ১২টার দিকে বিক্ষোভ শেষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মিরকাদিম তিল্লাপাড়া এলাকায় স্বামী অপূর্বর বাড়ি থেকে সরিফার মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। ১৭ বছর বয়সী সরিফা মিরকাদিম পৌরসভার টেঙ্গরগ্রামের স্বপন মিয়ার মেয়ে। স্বজনদের অভিযোগ, প্রেমের কারণে ৭ মাস আগে তিল্লাপাড়া এলাকার অপূর্বর সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল সরিফা। বিয়ের পর থেকেই তাকে নির্যাতন করতেন অপূর্ব। সরিফা বৃহস্পতিবার রাতে আত্মহত্যা করেছেন বলে তার শ্বশুরবাড়ির লোকজন জানান। তবে স্বজনরা বলছেন- আত্মহত্যা নয়, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে তাকে হত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তারা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।
http://dlvr.it/SJrbSb

Post a Comment

0 Comments