Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ট্রেনে কাটা পড়ে ঝরল দুই প্রাণ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক কিশোর ও যুবকের মৃত্যু হয়েছে। রায়পুরার মেথিকান্দা ও পলাশের ঘোড়াশালে শনিবার ভোরে এ দুজনের মৃত্যু হয়। নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পরিদর্শক ইমায়েদুল জাহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার ভোরে মেথিকান্দায় রেলস্টেশনের অদূরে ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ২৫ বছরের এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়। একই রাতে পলাশের ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনে ১৭ বছরের এক কিশোর কাটা পড়ে মারা যায়। সকালে দুটি মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত স্বজনদের খোঁজ চলছে। বিকেল পৌনে ৪টা পর্যন্ত অজ্ঞাতপরিচয় হিসেবে মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
http://dlvr.it/SJrkhV

Post a Comment

0 Comments