Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নিজ বাসায় বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ

ময়মনসিংহের গৌরীপুরে নিজের বাসা থেকে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৌর শহরের কালীপুর মধ্যম তরফ এলাকা থেকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ছাত্র জুবায়ের ইবনে নুর প্রজ্ঞা মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ কালনের ছেলে। তিনি ঢাকার ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার। নিহতের পরিবারের বরাতে তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাড়িতে এসে নিজের কক্ষে দরজা বন্ধ করেন জুবায়ের। কিছুক্ষণ পর পরিবারের লোকজন দরজা ধাক্কা দিলেও না খোলায় তাদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা জুবায়েরকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ পরিদর্শক বলেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে একটি চিরকুট পাওয়া গেছে। প্রেম সংক্রান্ত ব্যাপারে এমন ঘটনা ঘটতে পারে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা করে মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
http://dlvr.it/SJn1y6

Post a Comment

0 Comments