Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

তিন দিবসের বাজার ধরতে ব্যস্ত ঝিনাইদহের ফুল চাষিরা

আসছে পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ফুলের ভরা মৌসুমে এ তিন দিবসের বাজার ধরতে তাই ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের ফুল চাষিরা। কেউ করছেন আগাছা দমন, আবার কেউ করছেন কীটনাশক স্প্রে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এ বছর জেলার ৬ উপজেলার বিভিন্ন মাঠে ৮৭ হেক্টর জমিতে ফুলের আবাদ করা হয়েছে। যা গত বছরের চেয়ে কিছু বেশি হলেও দুই বছর আগের চেয়ে অর্ধেক। জেলার কোটচাঁদপুর উপজেলার ত্রিলোচনপুর গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, মাঠভর্তি বাগানে শোভা পাচ্ছে গোলাপ, জারবেরা, গাঁদা, চন্দ্রমল্লিকাসহ নানা জাতের ফুল। সেই ফুলের বাগানে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগানিরা। মাঠভর্তি বাগানে শোভা পাচ্ছে টকটকে লাল জারবেরা। ছবি: নিউজবাংলা ত্রিলোচনপুর গ্রামের কৃষক সালাম মিয়া বলেন, ঋতুরাজ বসন্ত, ভালোবাসা দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের চাহিদা থাকে বেশি। সেই চাহিদা মেটাতে দিনরাত পরিশ্রম করছি আমরা। দিবসগুলোতে ভালো দাম পাওয়ায় সারা বছরের লাভ-লোকসানের হিসাব মেলানো হয়। তাই ফুলের ফলন ভালো পেতে মাঠে কাজ করছি আমরা। পরম যত্নে নেট জড়িয়ে রাখা হয়েছে ফুলের কুঁড়িতেও। ছবি: নিউজবাংলা রাজু আহম্মেদ নামের এক ফুল চাষি বলেন, বাজার ধরার জন্য ফুলে সার ওষুধ দিচ্ছি। ফুলটা যেন ভালো থাকে এ জন্য কাজ করছি। ফুলের সৌন্দর্য বাড়ানোর জন্য তিন দিন পর পর ওষুধ স্প্রে করছি, সেচ ও সার দিচ্ছি। বাজারে যেন দাম বেশি পাই এ জন্য পরিচর্যা করছি। সৌন্দর্য বাড়ানোর জন্য ওষুধ স্প্রে করছেন এক ফুল চাষি। ছবি: নিউজবাংলা শাহিন ইকবাল নামের এক বাগানি বলেন, গত দুই বছর করোনার কারণে আমরা ফুলের দাম পাইনি। আমাদের অনেক লোকসান হইছে। সামনে যে তিনটা দিবস আছে এই সময় যদি আমরা ফুলটা ভালোভাবে বিক্রি করতে পারি তাহলে লোকসান একটু কমাতে পারব। সরকারের প্রতি আকুল আবেদন, এ সময় যেন বাজার ব্যবস্থাপনা আর ফুল পাঠানোর জন্য পরিবহণ ব্যবস্থা একটু ভালো করে। তাহলে আমরা লাভবান হতে পারব। ভালো দাম পেতে ফুল চাষে মনোযোগী বাগানিরা। ছবি: নিউজবাংলা ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজগর আলী বলেন, ফুল চাষে কৃষকদের ভালো ফলন পেতে আমরা তাদের বিভিন্ন সময় প্রশিক্ষণ দিয়েছি। এ ছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে তাদের নিয়মিত খোঁজ খবর নিচ্ছি। তিনি আরও বলেন, ফুল চাষে জৈব সার ব্যবহার করলে সে ফুলগুলো বেশি সময় সতেজ থাকে। এ জন্য জৈব সারের ব্যবহার বাড়াতে আমরা কৃষক ভাইদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি।
http://dlvr.it/SJn9yj

Post a Comment

0 Comments