Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

জাবির ৫০ বছর পূর্তিতে ‘ক্রিকেটকার্নিভাল’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো প্রলিফিক ক্লাউড ফিফটি বলস ক্রিকেটকার্নিভাল-২০২২ আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্রিকেটার ও শিক্ষার্থীরা। রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটির মাঠে জাবির সাবেক ক্রিকেটার ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শুক্রবার সকাল ৯টায় এ টুর্নামেন্ট শুরু হয়। গুলশান-২ এর সিক্স সিজনস হোটেলে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। টুর্নামেন্টে চারটি গ্রুপে ভাগ হয়ে ১৪টি দল অংশ নিয়েছে। আগামী ১৮ মার্চ পর্যন্ত প্রতি শুক্র ও শনিবার খেলা হবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের সাবেক সহকারী কোচ ও জাবির সাবেক শিক্ষার্থী মোহাম্মদ সালাহউদ্দিন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় সানোয়ার হোসেন, সাব্বির খান ও হাসানুজ্জামান ঝড়ুসহ অনেকে। এ ছাড়াও অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
http://dlvr.it/SKdHvm

Post a Comment

0 Comments