বাংলাদেশের করা পাহাড়সম রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খেয়েছে আফগানিস্তান। পাওয়ারপ্লের ১০ ওভারে ৩৬ রান তুলতে তারা হারিয়েছে তিন উইকেট।
বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকে ধুঁকতে থাকে সফরকারীরা। ম্যাচের দ্বিতীয় ওভারে আফিফ হোসেনের দারুণ ফিল্ডিংয়ে সফরকারীরা হারায় তাদের প্রথম উইকেট।
রান তাড়ার গতি বাড়ানোর লক্ষ্যে শরীফুল ইসলামের প্রথম ওভারের প্রথম বলে সিঙ্গেল নেয়ার সময় আফিফের সরাসরি থ্রোতে স্টাম্প হারান আফগান ওপেনার রিয়াজ হাসান। ১ রান করে তাকে সাজঘরের পথ ধরতে হয়।
তিনি যখন সাজঘরে ফিরে যান সে সময় স্কোরবোর্ডে দলের রান ছিল ৯।
পরে উইকেটের খাতায় নাম তোলেন শরীফুল নিজে। চতুর্থ ওভারের পঞ্চম বলে হাশমতউল্লাহ শাহিদিকে আউট করেন তিনি।
উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দেয়ার আগে সফরকারী দলের অধিনায়ক করেন ৫।
পাওয়ারপ্লের শেষ ওভারে আঘাত হানেন সাকিব। আজমতউল্লাহ ওমরজাইকে ফাঁদে ফেলেন বাঁহাতি এই স্পিনার। এর সুবাদে ৩৪ রান তুলতে তিন টপ অর্ডার ব্যাটারকে হারায় আফগানিস্তান।এর আগে সাগরিকায় আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেটে ৩০৬ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ।
লিটন দাস ২৩৬ ও মুশফিকুর ৮৬ রান করেন। তৃতীয় উইকেটে এ দুই ব্যাটার যোগ করেন রেকর্ড ২০২ রান। সিরিজে ১-০ ব্যবধানে গিয়ে রয়েছে বাংলাদেশ।
http://dlvr.it/SKdNrJ


0 Comments