Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বইমেলায় আশিক মুস্তাফার ৬ বই

এবারের মেলায় তোমাদের প্রিয় লেখক আশিক মুস্তাফার ছয়টি বই প্রকাশিত হয়েছে। গল্প, ছড়া আর অনুবাদ গল্পের এই বইগুলো পড়ে তোমরা দারুণ মজা পাবে। সেভ দ্য চিলড্রেন থেকে প্রকাশিত তারা খেলে মিলেমিশে বইটি একেবারে ছোটদের জন্য। মেলায় ইত্যাদি গ্রন্থ প্রকাশের প্যাভিলিয়নে পাওয়া যাবে বইটি। এই বইয়ের প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী রজত। 'এই ছেলেটা সেই ছেলেটা' বইয়ে ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গবন্ধুর শৈশব গুণাবলি। ছড়া-কবিতার বইটি প্রকাশ করেছে গোল্ডেন বুকস। বইয়ের প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী ধ্রুব এষ। ভারত, কোরিয়া, যুক্তরাষ্ট্র, আফ্রিকা ও লাতিন আমেরিকার রূপকথা আর লোককাহিনির অনুবাদ বই 'তরমুজ বাহিনী।' বইটি প্রকাশ করেছে শিশু গ্রন্থকুটির। প্রচ্ছদ করেছেন শিল্পী বিপ্লব চক্রবর্তী আর ভেতরের ছবি এঁকেছেন শিল্পী রজত। পাঁচ গল্পের বাংলা ও ইংরেজি বই 'ওকাবোকা'। এই বই দুটির প্রচ্ছদ-অলংকরণ করেছেন রজত। বাংলা ও ইংরেজি বই দুটি প্রকাশ করেছে ছোটদের প্রকাশনা সংস্থা বাবুই। তোমাদের প্রিয় লেখক আশিক মুস্তাফা। ছোটদের উপযোগী করে গালিভারের ভ্রমণকাহিনি অনুবাদ করেছেন আশিক মুস্তাফা। বইটির প্রচ্ছদ অলংকরণ করেছেন শিল্পী রজত। বইটি প্রকাশ করেছে বাংলা প্রকাশ।
http://dlvr.it/SKVF1K

Post a Comment

0 Comments