Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

চট্টগ্রাম বইমেলা থেকে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে বইমেলা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে জানিয়েছে পুলিশ। এম এ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে মঙ্গলবার তাকে আটক করা হলেও বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। গ্রেপ্তার মো. রুমেলের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার ইব্রাহিমপুরে। নিউজবাংলাকে তথ্য নিশিত করেছেন নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ কমিশনার শাহদাৎ হোসেন রাসেল। তিনি জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য চট্টগ্রাম শহরে অবস্থান করছিল আনসার আল ইসলামের এক সদস্য। এমন তথ্যের ভিত্তিতে কাউন্টার টেরোরিজম ইউনিট তার ওপর নজরদারি শুরু করে। পরে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রপন্থি ও ধর্মীয় সংঘাতমূলক বিভিন্ন বই পাওয়া যায়। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে কোতোয়ালী থানায় মামলা হয়েছে।
http://dlvr.it/SKVC7z

Post a Comment

0 Comments