Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

‘যৌতুকের জন্য’ খুন, স্বামী আটক

যৌতুক ও পারিবারিক কলহের জেরে এক নারীকে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার এনায়েত নগর ইউনিয়নের শাশ্মনগাঁ এলাকা থেকে সোমবার আতাউর রহমানকে আটক করা হয়। ৩৮ বছর বয়সী আতাউরের বাড়ি রংপুরের কোতুয়ারী থানার টেকপাড়ায়। এর আগে শাশ্মনগাঁ থেকে সকাল পৌনে ১০টার দিকে ৪৫ বছর বয়সী মমতাজ বেগমের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, আতাউর শাশ্মনগাঁতে মমতাজের বাড়িতে ভাড়া থাকতেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং বিয়ের পর আতাউর ওই বাড়িতেই থাকা শুরু করেন। তাদের একটি মেয়ে আছে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম নিউজবাংলাকে জানান, আতাউর দীর্ঘদিন ধরে স্ত্রীর কাছে যৌতুক দাবি করছিলেন। এ নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল। এর জেরে তিনি স্ত্রীকে হত্যা করেন। এসআই বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে। কী দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
http://dlvr.it/SKM81F

Post a Comment

0 Comments