Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন বোল্ট

সিরিজের প্রথম টেস্টে ছিলেন না পারিবারিক কারণে। এবারে সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সিরিজেও খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের পেইসার ট্রেন্ট বোল্টের। প্রথম টেস্টে ছুটিতে থাকার কারণের পাশাপাশি এবারে যুক্ত হল ইনজুরি সমস্যা। সে কারণে এ অভিজ্ঞ পেইসারকে দ্বিতীয় টেস্টে একাদশে রেখে ঝুঁকি নিতে চাইছে না দেশটির ক্রিকেট বোর্ড। সিরিজের শেষ ম্যাচে জয় পেলে নিউজিল্যান্ড পেতে যাচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ। এর আগে সিরিজের প্রথম টেস্টে জয়ের মধ্য দিয়ে লাল বলের ক্রিকেটে ১৮ বছর পর প্রোটিয়া বধের স্বাদ পেয়েছিল নিউজিল্যান্ড। সোমবার এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) দ্বিতীয় টেস্টেও বোল্টের না থাকার বিষয়টি নিশ্চিত করেছে, বিবৃতিতে বলা হয় ট্রেন্ট বোল্ট এখন যে পরিস্থিতিতে আছেন তাতে তিনি এই টেস্ট ম্যাচটি খেলতে পারবেন না। যেহেতু তিনি এতদিন পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন, তাই আগের ম্যাচও মিস করেছেন। এখন তাকে ঝুঁকি নিয়ে ম্যাচ খেলানোর থেকে না খেলানোই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছি আমরা। ২৫ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি।
http://dlvr.it/SKMGvw

Post a Comment

0 Comments