Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মৌচাকে ঢিল, হুলে আহত অন্তত ২০

দুই প্রতিবেশীর বাড়ির মাঝখানে তেতুল গাছে চাক বেঁধেছে মৌমাছি। মৌচাকের মালিকানার দাবি দুই প্রতিবেশীরই। এ নিয়ে দ্বন্দ্ব যখন তুঙ্গে, এরই মধ্যে পাড়ার ডানপিটে কিশোররা ঢিল ছোঁড়ে মৌচাকে। এরপর এলাকাজুড়ে মানুষের ওপর চলে মৌমাছিদের দল বেঁধে আক্রমন। মৌমাছির হুলে পথচারিসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে দুজনকে ভর্তি করা হয়েছে বরগুনা জেনারেল হাসপাতালে। বরগুনা পৌরশহর সংলগ্ন গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা সড়কের মুক্তিযোদ্ধা পল্লী এলাকায় বৃহষ্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। মৌমাছির আক্রমণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চরকলোনী এলাকার মাহিউদ্দীন অপু ও খাজুরতলা এলাকার লিয়া আক্তার। প্রাথমিক চিকিৎসা নিয়েছে কুমরাখালি এলাকার কিশোরী নাজমা বেগম, বরইতলা এলাকার শিমু, লাকুরতলা এলাকার মরিয়ম বেগম ও টাউনহল এলাকার আফরোজা বেগম। স্থানীয়রা জানান, খেজুরতলা এলাকার সুমন ও বারেক নামে দুজনের বাড়ির সামনে তেতুল গাছের মৌচাক নিয়ে দ্বন্দ্ব চলে। এ সুযোগ স্থানীয় কিছু বখাটে প্রায়ই ওই মৌচাকে ঢিল ছোঁড়ে। এ নিয়ে একাধিকবার পথচারীরা মৌমাছির কামড়ে আহত হয়। আহত নাজমা বেগম জানান, বৃহস্পতিবার দুপুরে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মৌচাকে হঠাৎ করে এলাকার কয়েকজন কিশোর মৌচাকে ঢিল ছোঁড়ে। এতে ক্ষিপ্ত হয়ে মৌমাছিরা ঝাঁক বেধে ছুটে এসে পথচারীদের হুল ফোটোনো শুরু করলে তিনিসহ বেশ কয়েকজন আহত হন। বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক মনোয়ারা বেগম প্রভা জানান, মৌমাছির কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে দুইজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
http://dlvr.it/SJJ9X2

Post a Comment

0 Comments