নরসিংদীর শিবপুরে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডের পাশের একটি ঝোঁপ থেকে বৃহস্পতিবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা মহাসড়কের পাশে ঝোঁপের মধ্যে পড়ে থাকা বস্তা খুললে তারা দুই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, সুরতহালে মনে হচ্ছে অজ্ঞাত স্থানে তাদের হত্যার পর মরদেহ গুম করতে এখানে ফেলে রাখা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সদর হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত করতে স্বজনদের খোঁজ করা হচ্ছে।
http://dlvr.it/SJHxWL


0 Comments