বৈঠকে বসছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।
আওয়ামী লীগের সূত্রগুলো জানায়, সাম্প্রতিক রাজনৈতিক নানা ধরনের বিষয়ের পাশাপাশি দলের সাংগঠনিক বিষয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠক সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
http://dlvr.it/SJWKMv


0 Comments