Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কানাডার রাজধানীতে জরুরি অবস্থা জারি

করোনাভাইরাসের নতুন বিধিনিষেধে কানাডা থেকে যুক্তরাষ্ট্রগামী ট্রাকচালকদের টিকা নেয়া বাধ্যতামূলক করা হয়েছিল, টিকা না নিলে যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেই থাকতে হবে কোয়ারেন্টিনে। এমন সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন শুরু করেন দেশটির ট্রাকচালকরা। সারা দেশ থেকে তারা জড়ো হতে থাকেন রাজধানী অটোয়ায়। সৃষ্টি হয় অচলাবস্থা। সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড বিধিনিষেধের বিরুদ্ধে ট্রাকচালকদের চলমান আন্দোলনের জেরে রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন রাজধানী অটোয়া শহরের মেয়র জিম ওয়াটসন। মেয়র বলেছেন, শহরটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আন্দোলনকারীদের জন্য শহরবাসীর সুরক্ষা ও নিরাপত্তা হুমকিতে পড়েছে। চালকরা ট্রাকগুলোকে দাঁড় করিয়ে রেখেছেন। ফলে অনেক রাস্তাই বন্ধ হয়ে গেছে। ফ্রিডম কনভয় নামের এই আন্দোলন ট্রাকচালকরা তখনই শুরু করেন যখন দেশটির ট্রাকচালকদের করোনা প্রতিরোধী প্রতিষেধক দেয়া বাধ্যতামূলক করা হয়। কানাডার রেডিও স্টেশন সিএফআরএর সঙ্গে কথা বলার সময় মেয়র বলেছেন, আন্দোলনকারীরা ক্রমাগত হর্ন ও সাইরেন বাজিয়ে এবং আতশবাজি ফাটিয়ে বিক্ষোভকে পার্টিতে পরিণত করেছেন। এতে শহরের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট হচ্ছে। মেয়র বলেন, আমাদের শহরকে ফিরে পেতে হবে। ওয়াটসন যদিও জরুরি অবস্থায় নেয়া পদক্ষেপগুলো কী হবে, তার বিস্তারিত বলেননি। তবে রবিবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পুলিশি পদক্ষেপ বাড়াবে এবং আন্দোলনকারীদের যারা সহযোগিতা করছে, তাদের গ্রেপ্তার করতে পারে। নগর কর্তৃপক্ষের একটি বিবৃতিতে বলা হয়েছে, জরুরি অবস্থা, চলমান বিক্ষোভের ফলে বাসিন্দাদের নিরাপত্তার জন্য গুরুতর বিপদ ও হুমকিকেই তুলে ধরে। অটোয়ার অনেক বাসিন্দাই বিক্ষোভে আপত্তি জানিয়েছেন।
http://dlvr.it/SJWGt9

Post a Comment

0 Comments