Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নিখোঁজ নারীর মরদেহ কৃষি গবেষণার পরিত্যক্ত ভবনে

রংপুরের গঙ্গাচড়ার বুড়িরহাট কৃষি গবেষণা কেন্দ্রের পরিত্যক্ত ভবন থেকে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর ২টার দিকে আহেলা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। সিনিয়র সহকারী পুলিশ সুপার (গঙ্গাচড়া সার্কেল) এটিএম আরিফ হোসেন নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, নগরীর ৬ নম্বর ওয়ার্ডের বাহাদুরসিং এলাকার মৃত আহেদ আলীর স্ত্রী আহেলা কৃষি গবেষণা কেন্দ্রের পাশে চ্যাংমারী এলাকার আবাসনে থাকতেন। স্থানীয় জুট মিলে চাকরি করতেন তিনি। তার একমাত্র ছেলে রায়হান থাকেন ঢাকায়। আহেলার বড় ভাই মন্টু মিয়া জানান, আহেলা পূবালী ব্যাংক জাহাজ কোম্পানি মোড় শাখায় একটি ডিপিএস খোলেন। সেখানে প্রতি মাসে দশ হাজার টাকা করে জমা রাখতেন। জমি কেনার কথা বলে গত বুধবার ব্যাংক থেকে টাকা তোলার জন্য জুট মিল থেকে ছুটি নিয়ে আবাসনের বাড়ি থেকে বের হন আহেলা। এরপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি। খোঁজাখুঁজির পর না পেয়ে শনিবার গঙ্গাচড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। মন্টু মিয়া বলেন, আজ (রোববার) সকালে ওই পরিত্যক্ত ভবনে একটি স্যান্ডেল দেখতে পায় এলাকার মানুষ, এর কিছু দূরে আরেকটি স্যান্ডেল পাওয়া যায়। পরে ভেতরে গিয়ে দেখা যায় তার লাশ পরে আছে। কৃষি গবেষণা কেন্দ্রের কৃষি ফার্ম শ্রমিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম সাইদুলের সঙ্গে পরিচয়ের সুবাদে তার মাধ্যমেও ব্যাংকে টাকা পাঠাত এবং ব্যাংকের সব কাগজপত্রও তার কাছে ছিল। আমরা ধারণা করছি, শহিদুল কিছু একটা করেছে। এ বিষয়ে শহিদুল ইসলামের বক্তব্য জানা যায়নি। পুলিশ বলছে, ঘটনার পর থেকে তিনি পলাতক। সিনিয়র সহকারী পুলিশ সুপার এটিএম আরিফ হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
http://dlvr.it/SKJnRT

Post a Comment

0 Comments