Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

শিক্ষককে মারধরের অভিযোগে ছাত্রলীগ নেতা জেলে

শরীয়তপুরের গোসাইরহাটে কলেজ শিক্ষককে মারধরের অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গোসাইরহাট উপজেলার শামছুর রহমান সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি মাহাবুব তালুকদারকে রোববার জেলা কারাগারে পাঠায় পুলিশ। গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। সফুরা বেগম মহিলা কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক শারমিন রহমান জানান, শনিবার দুপুরে কলেজে সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। সেখানে তিনি পরিদর্শক হিসেবে ছিলেন। দুপুর দেড়টার দিকে মাহাবুবসহ কয়েকজন যুবক নকল নিয়ে হলে ঢুকতে গেলে তিনি তাদের বাঁধা দেন। একপর্যায়ে মাহাবুব শারমিনকে চড়-থাপ্পড় দিয়ে ফেলে দেন। কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন বলেন, পাবলিক পরীক্ষা চলার সময় কলেজ এলাকায় বিধিনিষেধ দেয়া থাকে। বিধিনিষেধ উপেক্ষা করে ছাত্রলীগ নেতারা হলে ঢুকতে চাইলে শারমিন বাধা দেন। এতে তাকে লাঞ্ছিত করা হয়। শনিবার বিকেলে গোসাইরহাট থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হয়। রাত ৮টার দিকে পুলিশ মাহাবুবকে আটক করে। ওসি মাহাবুব জানান, মাহাবুবকে আটক করে রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হুসাইনের ভ্রাম্যমাণ আদালতে নেয়া হয়। ম্যাজিস্ট্রেট তাকে দুই মাসের কারাদণ্ড দেন। রোববার মাহাবুবকে কারাগারে পাঠানো হয়েছে।
http://dlvr.it/SKJhw1

Post a Comment

0 Comments