Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

৯৫ শতাংশের বেশি মানুষ টিকার আওতায়: স্বাস্থ্যমন্ত্রী

গণটিকা কর্মসূচিতে এক কোটি টিকা প্রয়োগ হলে ৯৫ শতাংশ মানুষ টিকার আওতায় চলে আসবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনার গণটিকা কার্যক্রম বিষয়ে নিয়ে শনিবার বিকেল ৪টার দিকে জরুরি ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। জাহিদ মালেক বলেন, করোনাভাইরাস প্রতিরোধে ১১ কোটি মানুষকে টিকা প্রথম ডোজ দেয়া সম্ভব হয়ছে। আজ এক কোটি টিকা দেয়া হলে ১২ কোটি মানুষে প্রথম ডোজের আওতায় আসবে। এ ছাড়া ১২ বছরের উপরে যে টিকা দেয়ার নির্দেশনা রয়েছে, যদি সেই বিচার করি তাহলে, ৯৫ শতাংশ মানুষের বেশি মানুষ টিকা আওতায় আনার সম্ভব হবে। এটা পৃথিবীর মধ্যে একটি বড় উদাহরণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ৭০ শতাংশ মানুষের টিকার আওয়াত আনার নির্দেশনা পার হয়ে যাবে। মন্ত্রী বলেন, এক দিনে এক কোটি টিকা দেয়া পৃথিবীর মধ্যে একটি বড় উদারহণ। এটাও খুবই কম দেশ পেরেছে। এর আগেও আমরা এক দিনে ৮০ লাখের বেশি মানুষকে টিকা দিয়েছি। টিকার কোনো কমতি নেই। স্বাভাবিকভাবে চলবে টিকাদান কর্মসূছি। প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের কার্যক্রম চলমান থাকবে। করোনা নিয়ন্ত্রণে আসছে জানিয়ে জাহিদ মালেক বলেন, করোনা তৃতীয় ঢেউ অনেকটাই নিয়ন্ত্রণে। মৃত্যুর সংখ্যা ১০ শতাংশের নিচে এসেছে। তিনি বলেন, বিপুল সংখ্যক লোক টিকা নিতে এসেছে। সব কেন্দ্রগুলোই লোকারণ্য। কোথাও কোনো সমস্যার কথা জানতে পারিনি। টিকা নেয়ার আগ্রহ দেখে আমরা অভিভূত। পৃথিবীতে টিকা নেয়ার অনীহা থাকলেও আমাদের দেশের মানুষ টিকাবান্ধব। গণটিকাদান আরও দুদিন স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম ডোজের টিকা কার্যক্রম আজকের পরও চলমান থাকবে। দ্বিতীয় ও বুস্টার ডোজের সঙ্গে প্রথম ডোজের টিকা প্রয়োগও চলবে। চলমান গণটিকা কর্মসূচি আরও দুইদিন বৃদ্ধি করা হয়েছে।
http://dlvr.it/SKhmrV

Post a Comment

0 Comments