Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গৃহবধূকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

লক্ষ্মীপুরে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে। রোববার সকালে ওই গৃহবধূকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার এ এইচ এম কামরুজ্জামান। পরিবারের বরাতে তিনি জানান, রোববার ভোররাতে স্থানীয় এক কৃষকের ঘরের সিধেল কেটে প্রবেশ করে সুমন হোসেন, নাজিম উদ্দিন, হোসেন আহাম্মদ, ইউছুফ ও হারুন নামের ৫ জন যুবক। তারা গৃহবধূ, তার শাশুড়ি, ননদসহ পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ফেলেন। পরে গৃহবধূকে ধর্ষণ করা হয়। লুট করা হয় স্বর্ণালংকার ও নগদ টাকা। এ সময় গৃহবধূর স্বামী বাড়ির বাইরে ছিলেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন বলেন, তার পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে। এসপি জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। পুলিশের একাধিক টিম কাজ করছে। তারা অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি অপরাধীদের ধরতে কাজ করছে।
http://dlvr.it/SKkrXh

Post a Comment

0 Comments