এক দিন বন্ধ রাখার পর টেকনাফ থেকে সেন্ট মার্টিনে আবার জাহাজ চলাচল শুরুর ঘোষণা দেয়া হয়েছে।
বৈরি আবহাওয়ার কারণে দেয়া ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলায় মঙ্গলবার থেকে জাহাজ চালুর ঘোষণা দেয় উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরের আবহাওয়া বুলেটিনের পর টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আবহাওয়া অফিস ৩ নম্বর সতর্ক সংকেত জারি করায় সোমবার টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। এতে ২ হাজারের বেশি পর্যটক দেশের একমাত্র প্রবাল দ্বীপে আটকা পড়েন। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।
http://dlvr.it/SKMRTP


0 Comments