Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

‘আমার দেখা অন্যতম সেরা ক্রিকেট মস্তিষ্ক সাকিবের’

বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে প্রায় দেড় বছর যুক্ত ছিলেন স্টিভ রোডস। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের দল খারাপ করার পর তার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে বিসিবি। তিন বছর হয়ে গেলেও এখনও তার হৃদয়ে টাইগারদের জন্য বিশেষ জায়গা রয়েছে। বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য দলের অভিজ্ঞ তারকাদের ভূমিকা রাখতে হবে বলে এক সাক্ষাৎকারে উল্লেখ করেন তিনি। বিশেষ করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পূর্ণভাবে কাজে লাগানোর অনুরোধ করেছেন বিসিবিকে। ভারতীয় এক ক্রিকেটসাইটকে তিনি বলেন, বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট মস্তিষ্ক সাকিবের। সে যা অর্জন করেছে তার জন্য কি উপযুক্ত সম্মানটা পায়? নাকি তাকেও ধরা হয় একজন বেতনভুক্ত কর্মী যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব? সে দলের জন্য অনেক কিছু করতে পারে। সাকিব যদি তার জ্ঞান ও অভিজ্ঞতার অংশ না দিয়ে ক্যারিয়ার শেষ করে তাহলে সে সুযোগটা নষ্ট হবে। রোডসের সময়ে দলের অধিনায়ক ছিলেন মাশরাফি মোর্ত্তজা। তাকেও বেশ উঁচুতে রেখেছেন এ ইংলিশ কোচ। বলেন, মাশরাফিরও অনেক অবদান আছে। সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য সে আবেগী এক যোদ্ধা ও চ্যাম্পিয়ন। কৌশলগত দিক থেকে সে অনেক উন্নত। তার কথা সবাই শোনে। রোডসের মতে, যদি বোর্ডের সঠিক পরিকল্পনা থাকে বাংলাদেশের অভিজ্ঞ তারকা দলের পরবর্তী প্রজন্মের জন্য অনেক কিছু করে দিতে পারবেন। তিনি বলেন, সাকিব, রিয়াদ, মুশি ও তামিমের এখনও অনেক ক্রিকেট খেলা বাকি। তাদের অভিজ্ঞতা অনেক। সবাই দারুণ ক্রিকেটার। যখন ভালো কিছু হচ্ছে তখন তাদের বাধা দেয়া ঠিক হবে না। এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের টেকনিক্যাল অ্যাডভাইজার ছিলেন রোডস। প্রথমবারই দলকে বিপিএল শিরোপা জিতিয়েছেন।
http://dlvr.it/SKMgxy

Post a Comment

0 Comments