Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

চট্টগ্রাম মেডিক্যালের পতাকা স্ট্যান্ডে ঝুলছিল যুবকের দেহ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জাতীয় পতাকার স্ট্যান্ড থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি শনিবার সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার করা হয়। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার পরনে সিএনজিচালিত অটোরিকশা চালকের পোশাক আছে। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান নিউজবাংলাকে জানান, সন্ধ্যার দিকে ফ্ল্যাগ স্ট্যান্ডের রশির সঙ্গে একজনকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাদেকুর বলেন, ওই যুবকের শরীর তল্লাশি করে পরিচয় নিশ্চিত হওয়ার মতো কিছু পাওয়া যায়নি। তবে চালকের পোশাক দেখে ধারণা করা হচ্ছে তিনি অটোরিকশা চালাতেন। রোববার সকালে এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
http://dlvr.it/SJth8m

Post a Comment

0 Comments