Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

চিকিৎসক বুলবুল হত্যা মামলার প্রতিবেদন ২৭ এপ্রিল

রাজধানীর শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে চিকিৎসক আহমেদ মাহী বুলবুলকে হত্যার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য আগামী ২৭ এপ্রিল তারিখ ঠিক করেছে আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম ইশরাত জাহানের আদালত মামলাটির এজাহার গ্রহণ করে মিরপুর মডেল থানার উপপরিদর্শক (নিরস্ত্র) রফিকুল ইসলামকে এ আদেশ দেয়। এর আগে নোয়াখালী যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে রোববার ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ার মেট্রোরেল স্টেশন এলাকায় ছুরিকাঘাতে খুন হন আহমেদ মাহী বুলবুল নামের ওই দন্ত চিকিৎসক। পরে এ ঘটনায় এ ঘটনায় মামলা করেন তার স্ত্রী শাম্মী আক্তার। এতে অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়েছে। শেওড়াপাড়ার একটি বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন চিকিৎসক বুলবুল। রাজধানীর মগবাজারে রংপুর ডেন্টাল নামে তিনি একটি ডেন্টাল ক্লিনিকের মালিক ছিলেন। এছাড়া তিনি সাব কন্ট্রাক্টর হিসেবেও কাজ করতেন। পুলিশ জানিয়েছে, রোববার ভোরে নোয়াখালী যাওয়ার বাসা থেকে বের হন বুলবুল। ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়া এলাকায় তাকে রাস্তায় ছুরিকাহত অবস্থায় পড়ে থাকতে দেখে একজন রিকশাচালক ও পথচারী মিলে উদ্ধার করে স্থানীয় আল হেলাল হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
http://dlvr.it/SMWH7S

Post a Comment

0 Comments