Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বৈশাখের আগেই ‘উত্তপ্ত’ পশ্চিমবঙ্গ

চৈত্রের মাঝামাঝিতেই ভারতের পশ্চিমবঙ্গে বাড়ছে গরমের দাপট। রাজ্যটির কোথাও কোথাও তাপমাত্রা স্কেল উঠেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সেখানকার আবহাওয়া অফিস। রাজ্যের কয়েকটি জেলায় বৃহস্পতিবার থেকেই তাপপ্রবাহ চলতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। এদিন রাজ্যটির পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান ও বাঁকুড়া জেলার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৮ শতাংশ। আগামী ১৫ দিন রাজ্যটির দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। তাপমাত্রা আরও বাড়বে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় কর্মকর্তা গণেশ কুমার দাস বলেন, এই গরম কিছুদিন থাকবে। পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহের সর্তকতা রয়েছে বৃহস্পতিবার থেকে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
http://dlvr.it/SMfGKZ

Post a Comment

0 Comments