Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মালয়েশিয়ার পুরস্কার পেলেন ফায়ার সার্ভিসের ডিজি

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনকে মেডেল অব অনার দিয়েছে মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট। মালয়েশিয়া ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের সর্বোচ্চ পুরস্কার এই মেডেল। বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফায়ার ডিপার্টমেন্টের সদর দপ্তরে এ পুরস্কার তুলে দেন মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের মহাপরিচালক মোহাম্মদ হামদান বিন হাজি ওয়াহিদ। মালয়েশিয়ায় সফররত বাংলাদেশ ফায়ার সার্ভিসের মহাপরিচালককে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সেবা সক্ষমতা বৃদ্ধিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেয়া হয়। ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রথম মহাপরিচালক, যিনি মালয়েশিয়ায় এই সম্মাননা পদকে ভূষিত হলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিজির স্টাফ অফিসার ও সফরসঙ্গী রাহুল দেবনাথ। পদক পাওয়ার পর প্রতিক্রিয়ায় ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেন, সব স্বীকৃতিই আনন্দের। সেটি বিদেশের মাটিতে হলে তাতে আনন্দের মাত্রা আরও বেড়ে যায়। তবে আমি মনে করি, এই সম্মাননা ফায়ার সার্ভিসের সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফসল। তাদের সবার সহযোগিতার জন্যই ফায়ার সার্ভিসের সেবার মান ও সেবা ক্ষেত্র সমৃদ্ধ হচ্ছে। ফায়ার সার্ভিসের এই সমৃদ্ধির জন্য আমি বাংলাদেশ সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি।
http://dlvr.it/SMfQWR

Post a Comment

0 Comments