কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ১৩ বছর আগের মোহন্ত রাজার বাড়ি খননের কাজ করছে প্রত্নতত্ব অধিদপ্তর।
স্থানীয়ভাবে মন্তের মূড়া নামে পরিচিত এই বাড়িতে খনন শুরু হয়েছে গত ৬ এপ্রিল। খনন শেষে সেখানে অনেক প্রত্নতত্ব সম্পদ পাওয়া যাবে, সেখানকার ইতিহাস সর্ম্পকে আরও তথ্য জানা যাবে বলে আশা করছেন কর্মকর্তারা।
প্রত্নতত্ব অধিদপ্তর কুমিল্লা ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক একেএম সাইফুর রহমান এসব তথ্য জানিয়েছেন নিউজবাংলাকে।
মোহন্ত রাজার বাড়িটি সদর উপজেলার ইটাল্লা গ্রামে অবস্থিত।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুর্শেদ রায়হান বলেন, আমরা পাঁচথুবী পরিদর্শনে গিয়ে তিনটি পুরাকীর্তি দেখেছি। সেগুলো অনেকে মাটি কেটে নিয়ে ধ্বংস করছে। আশার কথা হচ্ছে, দেরিতে হলেও মোহন্তরাজার বাড়ি খনন শুরু হয়েছে। পাশের বৈষ্ণবরাজার বাড়ি এবং বসন্ত রাজার বাড়িও খনন করা প্রয়োজন।
২০২১ সালের মার্চে অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. মো: আতাউর রহমান ও তার দল পুরাকীর্তিগুলো পরিদর্শন করেন। সে সময় তিনি বলেন, শালবন বৌদ্ধ বিহার ও পাঁচথুবী এলাকা নিকটবর্তী। ধারণা করছি সবগুলো স্থাপনা একই সময়ের। এগুলো সংরক্ষণ হলে প্রত্নতত্ব পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
http://dlvr.it/SNKJGx


0 Comments