Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ময়মনসিংহে শরীফ হত্যা: আরও ২ আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে শরীফ হত্যায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা রেললাইন এলাকা থেকে রোববার ভোরে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন, মোহাম্মদ মোহন ও মো. মুন্না নামে। এ নিয়ে শরীফ হত্যায় পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। এর আগে গত ৬ এপ্রিল রাত ১২টার দিকে শরিফের চরপাড়া বাসার সামনে দুজন ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত শরীফ গৌরীপুর উপজেলার টাংগুয়া গ্রামের বাসিন্দা। ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় চৌধুরী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করতেন শরীফ ও তার পিতা। নিহতের পিতা ৭ এপ্রিল থানায় মামলা করেন। ওই মামলায় রোববার ভোরে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এর আগে শনিবার আসামি রাকিবুল হাসান তপু, শান্ত ইসলাম ও আরিফুজ্জামান আরিফকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে পাঠানো হলে তারা সহযোগী আসামিদের নাম উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পিবিআইয়ের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, দলীয় কোন্দল ও চাঁদা ভাগাভাগিকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মোহন ও মুন্না ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। হত্যায় জড়িত পাঁচ আসামিকেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
http://dlvr.it/SNKDgk

Post a Comment

0 Comments