Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

২ মিলে ভুয়া ব্র্যান্ডের চাল, লাখ টাকা জরিমানা

সরু চালের বৃহত্তম মোকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযান চালিয়ে ভুয়া ব্র্যান্ডের চাল প্রস্তুত করার অভিযোগে দুটি মিলকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. ইব্রাহিম হোসেনের নেতৃত্বে শনিবার দুপুর ১টার দিকে অভিযানটি শুরু হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল ও র্যাব সদস্যরা এই অভিযানে অংশ নেন। বেলা ৩টা পর্যন্ত অভিযানটি চলে। এ সময় নিজেদের চাল প্রস্তুতের পাশাপাশি অন্য ব্র্যান্ডের চাল প্রস্তুত করার অপরাধে মেসার্স গ্রাম সরকার অটো রাইচ মিলকে ৫০ হাজার ও ভিআইপি অটো রাইচ মিলকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ইব্রাহিম হোসেন বলেন, চাল কলে অন্যের চাল প্রস্তুত করায় তা মধ্যস্বত্ত্বভোগীদের হাতে চলে যাচ্ছে। এতে সরাসরি মিল থেকে চাল ভোক্তার কাছে যাওয়ার বদলে এক হাত ঘুরে যাওয়ায় বাজারে প্রভাব পড়েছে। এদিকে, অভিযান চললেও কুষ্টিয়ার খুচরা বাজারে চালের দাম কমছে না। শনিবারও ৬৬ টাকা কেজি দরে মিনিকেট বিক্রি হয়েছে। খুচরা বিক্রেতা সরোয়ার মোল্লা বলেন, চাল মিল থেকে কিনে দোকানে আনতে ৬৪ টাকার ওপরে পড়ে যাচ্ছে। তাই ৬৬ টাকা বিক্রি করতে হচ্ছে।
http://dlvr.it/SS0ylj

Post a Comment

0 Comments