Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পাবনার এমপি প্রিন্সকে সতর্ক করে ইসির চিঠি

আচরণবিধি লঙ্ঘন করে পাবনার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদে নৌকার নির্বাচনি প্রচারে অংশ নেয়ায় পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সকে সতর্ক করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনকালীন সময়ে তাকে নির্বাচনি এলাকায় না যেতেও বলা হয়েছে। শনিবার দুপুরের সংসদ সদস্য নিজে চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। জেলা নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ভাঁড়ারা ইউপির খতিব আবু জাহিদ উচ্চ বিদ্যালয় মাঠে সম্প্রতি নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ খানের পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নেন। এতে আচরণবিধি লঙ্ঘন হয়েছে উল্লেখ করে এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুলতান খান। শুক্রবার ভাঁড়ারা ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কায়সার আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, নির্বাচন বিধি ২০১৬, ২২ এর (১) ও (২) ধারা অনুযায়ী, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মাননীয় সংসদ সদস্যরা নির্বাচনি প্রচারে অংশ নিতে পারবেন না। ১৫ জুন ভাঁড়ারা ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচনকালীন সময়ে নির্বাচনি এলাকায় গমন ও প্রচারে অংশ গ্রহণ করা থেকে বিরত থাকতে সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সকে অনুরোধ জানানো হলো। এ বিষয়ে সংসদ সদস্য প্রিন্স নিউজবাংলাকে বলেন, আমি নির্বাচনি আচরণবিধি সম্পর্কে ওয়াকিবহাল আছি। সেদিন আমি ওই স্কুলের একটি ভবন উদ্বোধন করতে গিয়েছিলাম, নির্বাচনি প্রচারে না। কিন্তু ওই প্রার্থী আমি সেখানে নির্বাচনি প্রচারে গিয়েছি বলে অভিযোগ করেছে।
http://dlvr.it/SS0ccj

Post a Comment

0 Comments