Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

হার্টে রিং নিয়ে সিসিইউ-তে হায়দার হোসেন

সংগীতশিল্পী হায়দার হোসেনের হৃদযন্ত্রে দুটি রিং পরানো হয়েছে। বুধবার বেলা সাড়ে তিনটায় এনজিওগ্রামের পর অস্ত্রপচারের মাধ্যমে রিং পরানো হয়েছে বলে নিউজবাংলাকে জানান শিল্পীর মেয়ে মারিয়া হোসেন। তিনি জানান, এখন হায়দার হোসেনকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে। মারিয়া হোসেন বলেন, বাবার ডায়াবেটিস লেভেল বেড়ে গেলে মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে তা কমে যায়। রাত সাড়ে দশটার দিকে হায়দার হোসেনের হার্ট অ্যাটাক হয় বলে জানান মারিয়া। বলেন, হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয়েছে তার। এমন না যে তার আগে থেকে বুক ব্যাথা করছিল বা কোনো উপসর্গ ছিল। হার্ট অ্যাকাটক করলে তখন ইনজেকশন দেয়া হয় এবং বুধবার দুপুরে রিং পরানো হয়েছে। তিনি এখন ভালো অনুভব করছেন। হায়দার হোসেনের চিকিৎসা করছেন ডায়াবেটিস চিকিৎসক নাজমুল ইসলাম এবং হার্ট স্পেশালিস্ট একিউএম রেজা। ৫৮ বছর বয়সী এই গায়কের শ্রোতাপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ৩০ বছর পরেও স্বাধীনতাটাকে খুঁজছি, ফাঁইস্যা গেছি, মন কী যে চায়, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার।
http://dlvr.it/SRqZ8W

Post a Comment

0 Comments