সাত কর্মদিবসে ৩০৯ পয়েন্ট সূচক বৃদ্ধি এর দুই দিনের সংশোধন শেষে আবারও ঘুরে দাঁড়াল পুঁজিবাজার। সপ্তাহের চতুর্থ কর্মদিবসে আবারও সূচকে যোগ হলো ১৪ পয়েন্ট। আগের দুই দিনে কমেছিল ২৮ পয়েন্ট।
আগের দুই দিন বাজার বিমার দখলে থাকলেও সপ্তাহের চতুর্থ কর্মদিবসে বস্ত্র ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটধারীদের হাসিমুখ দেখা গেছে। অন্যদিকে সাধারণ বিমা খাতে দেখা গেছে উল্টো দৌড়। প্রায় প্রতিটি কোম্পানির দর কমেছে। এর মধ্যে সিংহভাগের কমেছে দরপতনের সর্বোচ্চ সীমা পর্যন্ত।
তবে সাধারণ বিমায় যে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে, সেটি স্পষ্ট লেনদেনে। এই একটি খাতে হাতবদল হয়েছে শত কোটির বেশি।
দর বৃদ্ধির শীর্ষে থাকার সঙ্গে লেনদেনও ভালো হয়েছে বস্ত্র খাতে। ৯০ কোটি ২৫ লাখ টাকা লেনদেনের দিনে এ খাতের ৪৫টি কোম্পানির দর বেড়ে লেনদেন হয়েছে। আগের দিনের দামেই লেনদেন হয়েছে ৫টি কোম্পানির শেয়ার। বিপরীতে ৯টি বা ১৫.২৫ শতাংশ কোম্পানির দর পতন হয়েছে।
অন্যদিকে মিউচ্যুয়াল মিউচ্যুয়াল ফান্ডের ২৯টির ইউনিট দর বেড়েছে, অপরিবর্তিত থেকে লেনদেন হয়েছে ৩টি। ৩টির দর কমতে দেখা গেছে।
প্রধান খাতগুলোর মধ্যে বিবিধ, ওষুধ ও আর্থিক প্রতিষ্ঠান খাতে কিছুটা দর বৃদ্ধি দেখা গেছে। বাকি খাতগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক কোম্পানির দর বাড়লেও পতনের সংখ্যাই বেশি ছিল।
দিনের শুরুতেই বড় উত্থান দেখা গেলে সময় গড়ানোর সঙ্গে নিম্মমুখী হয় সূচক। প্রথম এক ঘণ্টা ১২মিনিট অতিবাহিত হওয়ার পরে সূচক আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট বেড়েছিল। তবে দরপতনের কারণে এক ঘন্টার মধ্যেই ২৯ পয়েন্ট কমে সূচক আগের অবস্থানে ফিরে যায়। পরবর্তী দুই ঘণ্টার ক্রয়চাপে প্রবণতায় ১৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৮৪ পয়েন্ট স্থির হয় প্রধান সূচক ডিএসইএক্স।
দিন শেষে যতগুলো শেয়ারের দর কমেছে বেড়েছে তার চেয়ে ৪১টি বেশি কোম্পানির দর বেড়েছে। লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দর বেড়েছে ১৯০টির, কমেছে ১৪৯টির। গতকালের দরে লেনদেন হয়েছে ৪০টি।
সূচকের সঙ্গে লেনদেন বেড়ে চার দিনের মধ্যে সর্বোচ্চ হয়েছে। হাতবদল হয়েছে ৯১৯ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার। এর আগে ২ জুন এর চেয়ে কম লেনদেন হয়েছিল। সেদিন ডিএসইতে হাতবদল হয় ৮৭৫ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা।
বাজারের উত্থান প্রসঙ্গে মিয়া আব্দুর রশিদ সিকিউরিটিজের শীর্ষ কর্মকর্তা শেখ ওহিদুজ্জামান স্বাধীন নিউজবাংলাকে বলেন, পুঁজিবাজারের স্বাভাবিক নিয়মে উত্থান হয়েছে, যাকে আমরা বলতে পারে যে পুঁজিবাজারের গ্রামার মেনে। কারণ সাত কর্মদিবস উত্থানের পরে দুই দিন সংশোধন গেছে। স্বাভাবিক নিয়মে আজকে আবার কিছুটা বেড়েছে।
বস্ত্র, মিউচ্যুয়াল ফান্ডের উত্থান ও বিমার উল্টো দৌড়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, পুঁজিবাজারে কোনো একটি সেক্টর উঠতে গেলে আরেকটি কিছুটা নেমে যায়, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। আমার মনে হয় বাজার ভালোই আছে। একটা খাত উঠতে গেলে আরেকটা কিছুটা সংশোধনের মধ্য দিয়ে যাবেই।
বিস্তারিত আসছে.
http://dlvr.it/SRpzlD


0 Comments