Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

টিন লাগাতে গিয়ে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের পাগলা বিনিময় নামে একটি স্টিলমিলে টিন লাগানোর সময় নিচে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। ওই শ্রমিকের নাম জিকু খন্দকার। তার বয়স ২২ বছর। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন। নিহত জিকুর মামা কামাল হোসেন বলেন, জিকু ওই ফ্যাক্টরির লেবার। আজ বৃষ্টির সময় টিনের ছিদ্র থেকে পানি পড়ছিল। তখন আমরা তিনজন মিলে একটি টিন লাগানোর জন্য সেডের উপরে উঠি। ওই সময় অসাবধানতাবশত জিকু উপর থেকে নিচে পড়ে যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
http://dlvr.it/SRv9ZW

Post a Comment

0 Comments