Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

দেশের প্রথম ‘আর্টস কলেজ’ চালু হচ্ছে ১১ জুন

সিলেটে চালু হচ্ছে দেশের প্রথম আর্টস কলেজ। শিল্পকলার বিভিন্ন মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ থাকছে সেখানে। সিলেট আর্টস কলেজ নামের প্রতিষ্ঠানটি ১১ জুন উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সিলেট আর্টস কলেজের অধ্যক্ষ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব হ্যারল্ড রশীদ নিউজবাংলাকে এ তথ্য জানান। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরেই সিলেটে চারুকলা শিক্ষার জন্য একটি আর্ট কলেজ প্রতিষ্ঠার চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবুল মাল আবদুল মুহিত আমাদের উদ্যোগের সাথে ছিলেন। তার অনুপ্রেরণাতেই ২০২০ সালের সেপ্টেম্বর থেকে সিলেট আর্ট কলেজের দাপ্তরিক কার্যক্রম শুরু হয়। তিনি এই কলেজের প্রধান উপদেষ্টা ছিলেন। তখন প্রতিষ্ঠানটির নাম ছিল সিলেট আর্ট কলেজ। তিনি জানান, শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ অঞ্চল সিলেট। এখানে এতদিন শিল্পকলার কোন মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ ছিলো না। এই কলেজ প্রতিষ্ঠা হলে সেই সুযোগ পাবে শিক্ষার্থীরা। হ্যারল্ড জানান, পদাধিকার বলে এই প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের সভাপতির দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসক মজিবর রহমান। চলতি বছরে তিনি দায়িত্ব নেয়ার পর চারুকলার পাশাপাশি শিল্পকলার অন্যান্য মাধ্যমও পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী, পাঠ্যক্রমে চারুকলার পাশপাশি, সঙ্গীত, নাটক ও নৃত্য বিষয় যুক্ত করা হয় এবং নাম পরিবর্তন করে সিলেট আর্টস কলেজ রাখা হয়। তবে প্রথম বছরে চারুকলা ও সঙ্গীত বিষয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে নাটক ও নৃত্য বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানান অধ্যক্ষ। কলেজের উপাধ্যক্ষ ইসমাইল গণি হিমন বলেন, আর্টস কলেজের উদ্বোধন উপলক্ষ্যে প্রয়াত দুই চিত্রশিল্পী অরবিন্দ দাশগুপ্ত ও শাহ আলমের সপ্তাহব্যাপী যৌথ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যা ১১ জুন শুরু হয়ে ১৭ জুন শেষ হবে। এ ছাড়া কলেজের বেশ কয়েকজন উপদেষ্টা ও শিল্পীদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন ক্লাস ও কর্মশালার আয়োজন করা হয়েছে। তিনি জানান, ১২ জুন সঙ্গীত বিষয়ে ওরিয়েন্টশন ক্লাস এবং কর্মশালায় অতিথি হিসেবে থাকবেন শিল্পী হিমাংশু বিশ্বাস, শম্পা রেজা, নাশিদ কামাল, নায়লা আজাদ ও শিবলী মোহাম্মদ। ১৪ জুন চিত্রকলা (ড্রইয়িং, পেইন্টিং ও ভাস্কর্য) বিষয়ে ওরিয়েন্টশন ক্লাস এবং কর্মশালায় অতিথি হিসেবে থাকবেন শিল্পী রফিকুন নবী ও নেসার হোসেন। ১৫ জুন একই বিষয়ে ওরিয়েন্টশন ক্লাস এবং কর্মশালায় উপস্থিত থাকবেন শিল্পী শিশির ভট্টাচার্য ও তরুণ ঘোষ। ১৭ জুন সঙ্গীত (ইনস্ট্রুমেন্টাল) বিষয়ে ওরিয়েন্টশন ক্লাস এবং কর্মশালায় অতিথি হিসেবে থাকবেন অর্ণব এন্ড ফ্রেন্ডস নামে পরিচিত শিল্পী সায়ান চৌধুরী অর্নব, ফাইজান রশিদ আহমদ বুনো, প্রা কানাই ও ইমরান আহমদ।
http://dlvr.it/SRtyXV

Post a Comment

0 Comments