Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

জবিতে শিক্ষার্থীদের ভারতীয় পণ্য বয়কটের ডাক

ভারতীয় ক্ষমতাসীদ দল বিজেপির নেত্রী ও দলটির বহিস্কৃত মুখপাত্র নূপুর শর্মার মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ থেকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিজ্ঞান অনুষদ, ভাস্কর্য চত্বর, প্রধান ফটক হয়ে পুরান ঢাকার বাংলাবাজার মোড় প্রদক্ষিণ করে আবারও ক্যাম্পাসের ফটকে এসে সমাবেশ হয়। এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলামবিদ্বেষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী বেল্লাল খান বক্তব্যে বলেন, ভারতীয় দুই কুলাঙ্গারের এরকম বক্তব্যে আমরা তীব্র নিন্দা জানাই। সারা বিশ্বের মুসলিম সমাজ এক হয়ে আমরা এই কুলাঙ্গার দুই নেতার ধর্মীও শান্তি বিনষ্টের দায়ে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। একটি বিশেষ উদ্দেশ্য হাসিল করতে এ ধরনের ধর্মীয় অপবাদ ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আবদুল কাদের। বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, বিজেপি নেতাদের বক্তব্য ভারতীয় উপমহাদেশসহ গোটা বিশ্বের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের একটি পাঁয়তারা। আমরা মুসলিম বিশ্ব এক বিন্দু রক্ত থাকতে তা মেনে নেব না। বাংলা বিভাগের শিক্ষার্থী নাসিম বিল্লাহ্ বলেন, ভারতের বিজেপির দুই নেতা যে জঘন্যতম কাজ করেছে, তার প্রতিবাদ করেছি, ভবিষ্যতে আরও করব। পণ্য বয়কট হোক আর সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া তুলে হোক, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব। ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি সাবেক মুখপাত্র নূপুর শর্মা এক টেলিভিশন শোতে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নূপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন। এতে ক্ষুব্ধ হয়ে বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়ে আসছে।
http://dlvr.it/SRyC5d

Post a Comment

0 Comments