Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নদ্দায় বাসে আগুন

রাজধানীর নতুন বাজারের নদ্দা এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তুরাগ পরিবহনের এ আগুনে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা খানম জানান, পৌনে ৭টার দিকে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ এবং এ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
http://dlvr.it/SRyQWr

Post a Comment

0 Comments