Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

চট্টগ্রামে জুতার কারখানায় আগুনে পুড়েছে ৬টি দোকান

চট্টগ্রামের মাদারবাড়িতে জুতার কারখানায় আগুন লেগে নিয়ন্ত্রণে এসেছে। এ আগুনে পুড়েছে ছয়টি দোকান। মাদারবাড়ির পূর্ব মাদারবাড়ি মালুম মসজিদ এলাকায় বুধবার ভোরে এই ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর পৌনে ৬টায় খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমাদের তিনটা ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ছয়টা দোকান পোড়া গেছে। সব মিলিয়ে ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মালিকরা। আগুন লাগার কারণ তদন্ত করে জানা যাবে বলেও জানান তিনি।
http://dlvr.it/SRppDb

Post a Comment

0 Comments