Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বুয়েটছাত্র ফারদিন হত্যা মামলা: ৫ দিনের রিমান্ডে বান্ধবী বুশরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ হত্যা মামলায় গ্রেপ্তার তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে বৃহস্পতিবার হাজির করা হয় বুশরাকে। পরে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে রামপুরা থানা পুলিশ। আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয়। ফারদিনের মরদেহ উদ্ধারের ঘটনায় তার বান্ধবী বুশরা এবং অজ্ঞাতপরিচয় কয়েকজনের নামে বুধবার গভীর রাতে রামপুরা থানায় হত্যা মামলা করেন বুয়েটছাত্রের বাবা নূর উদ্দিন রানা। বৃহস্পতিবার সকালে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করা হয়। রামপুরা থেকে নিখোঁজের তিন দিন পর ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে বুয়েটের ছাত্র ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। ফারদিন রাজধানীর ডেমরা থানার শান্তিবাগ এলাকার সাংবাদিক কাজী নূর উদ্দিন রানার ছেলে। তিনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। নৌ পুলিশের নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে নৌ পুলিশের টিম গিয়ে বনানী ঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে। ফারদিনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে ৮ নভেম্বর সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার শেখ ফরহাদ হোসেন বলেন, ফারদিনের মাথায় ও বুকে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা ধারণা করছি, তাকে হত্যা করা হয়েছে। আমরা তার ভিসেরা টেস্টের পর বিস্তারিত আরও জানতে পারব।
http://dlvr.it/ScXJBv

Post a Comment

0 Comments